• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আ.লীগের দোসরা বিএনপির ঐক্য বিনষ্ট করায় লিপ্ত : নবী উল্লাহ

   ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী বলেছেন, ৫ মাস আগেও দেশে সব আওয়ামী লীগ ছিলো। অথচ, কয়েক মাসের মাথায় সব বিএনপি হয়ে গেছে। এটি ভালো লক্ষ্মণ নয়। যারা রাতারাতি নিজের ভুল পাল্টায় তাদের থেকে সাবধান থাকুন। নব্য বিএনপি এবং জুলাই বিপ্লবের তথাকথিত মুক্তিযোদ্ধা থেকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের দোসরা আমাদের সাথে মিশে আমাদের ঐক্য বিনষ্ট করার চক্রান্ত্রে লিপ্ত। 

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেসস্থ নবী টাওয়ারে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারগুলোর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

নবী বলেন, হায়েনা (আওয়ামী লীগ) সরকারের দলীয় ক্যাডার এবং পুলিশ বাহিনী যেভাবে বিএনপির নেতা-কর্মীদের হত্যা করেছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। যারা এই সরকারের দোসর ছিলেন, লুটেরা ও খুনীদের ইন্ধন দিয়েছেন তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি বলেন, এই যাত্রাবাড়ী থেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের সূত্রপাত শুরু হয়েছিলো। এখানেই জুলাইতে প্রথম জীবন উৎসর্গ করে। যেদিন শেখ হাসিনা পালিয়ে গেছে সেই ৫ আগষ্ট বিকালেও এই যাত্রাবাড়ীতে ১২টি মানুষকে হত্যা করে হাসিনার খুনী পুলিশ বাহিনী। 

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম, মকবুল হোসেন টিপুসহ যাত্রাবাড়ীতে শহীদ পরিবারের পরিবারবর্গের সদস্যরা বক্তব্য রাখেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল