• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আরটিভির পরিচালক ওয়াহিদুজ্জামানের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

   ১২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ কে এম ওয়াহিদুজামানের মমতাময়ী মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ৭ ডিসেম্বর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রফেসর এ কে এম ওয়াহিদুজ্জামানের মা মোসাম্মৎ আশরাফুন্নেসা বার্ধক্যজনিত কারণে রাজধানীর ইনসাফ আল বারাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বাবলু, মরহুমার মেয়ে তাহমিনা রহিম, মরহুমার জামাতা মাসুদুর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও মরহুমার ভাতিজা মীর সরফত আলী সপু, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাংগঠনিক সম্পাদক ও মরহুমার ভাগনে খালেকুজ্জামান দিপু, ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, আরটিভির কর্মকর্তা, সাংবাদিক ও কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সাংবাদিকদের ডাটাবেজ তৈরির কাজ চলছে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান
সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী
সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী
বগুড়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন
বগুড়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন