• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএনপির সঙ্গে বৈঠক করেছে তুরস্কের প্রতিনিধি দল

   ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের ১৬ সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে এই বৈঠক শুরু হয়।

সেখানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার সঙ্গে রয়েছেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য তাজভীরুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ, আন্তর্জাতিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম।

জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দলে রয়েছেন, ডক্টর রফিক কোরকুসুজ কামাল কেয়া, মেহসুরেত আকিনলি হোসনি ইয়াযযান, হান্না একবুলাট, ও রাসিম আয়তিনসহ ১৬ জন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল