• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টি : শাকিল উজ্জামান

   ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ এ.এম.

টাঙ্গাইল প্রতিনিধি 

শেখ হাসিনা ভারতের একটা ডিম পাড়া হাঁস ছিল এবং বাংলাদেশকে ভারতের একটি অলিখিত অঙ্গরাজ্য হিসেবে পরিচিত করেছিল বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিল উজ্জামান।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন গণঅধিকারের গোবিন্দাসী টি-রোড এলাকায় অফিস উদ্বোধনকালে নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতের দালালি করে এই দেশে স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা এমন একটি রাজত্ব কায়েম করে যে, বিগত ১৬/১৭ বছর গণমানুষের ভোটের অধিকারহরণ, গণহত্যা করেছিল এবং তারাই দেশ থেকে পালিয়ে ভারতেই আশ্রয় নিয়েছেন। এখনো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসররা কথা বলে। আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টি।

শাকিল উজ্জামান বলেন, এই জাতীয় পার্টি বলে তারাসহ আওয়ামী লীগ নাকি ৫০%। জাতীয় পার্টি ছাত্র আন্দোলনের এই হত্যাকাণ্ডের সব বৈধতা দিয়েছে। আওয়ামী লীগকে যেমন বিচারের আওতায় আনতে হবে, তেমনি তাদের দোসর জাতীয় পার্টিরও বিচার করতে হবে। এই দায় তারা এড়াতে পারে না। বর্তমানে এই আওয়ামী লীগ জাতীয় পার্টির ওপর ভর করছে। তারা বিভিন্ন সময়ে নামে-বেনামে আন্দোলনের নামে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৈরাজ্য করার চেষ্টা করছে।

এ সময় গোবিন্দাসী ইউনিয়ন গণঅধিকার পরিষদের নবগঠিত আহ্বায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম হারুনের সঞ্চালনায় বক্তব্য দেন- টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল খান, মনিরুজ্জামান মাস্টার, সাবেক যুগ্ম সদস্য সচিব শামীমুর রহমান সাগর, সাবেক অর্থ সম্পাদক ওমর ফারুক, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আল আমিন, সহ-সভাপতি সজিব হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি বশির, ভূঞাপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক জাহিদুল ইসলাম তরুন, সদস্য সচিব শাহ্ আলম শিকদার প্রমুখ।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল