• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে- খসরু

   ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১৩ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কারের গল্প আমাদের সামনে করে লাভ হবে না। কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে।

মঙ্গলবার ১৭ ডিসেম্বর ডক্টরস অ্যাসোসিয়েশন ড্যাব আয়োজিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আলোচনা অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে দেখা করে তাদেরকে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়।

আমির খসরু বলেন, ‘টেবিলে বসে সংস্কারের মত ভুল ধারণা আর কিছু হতে পারে না। সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে। সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা চলমান। সুতারাং বাংলাদেশের সংস্কার হবে আগামী দিনে সংসদে, জনগণের ম্যান্ডেট নিয়ে। সেই সংস্কারই টিকে থাকবে।’

তিনি বলেন, ‘রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজে আসবে না। দলের ঘেষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি।’

এসময় আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
‘জুলাই সনদ’ নিজেদের মতো করে বাস্তবায়নের চেষ্টা করছে সরকার
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল মা : মির্জা ফখরুল