• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

   ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬৩ জনে।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৯ জন, ঢাকা বিভাগে ২৭ জন, ময়মনসিংহে ৭ জন, চট্টগ্রামে ২১ জন, খুলনায় ২২ জন, রাজশাহীতে ৩ জন, রংপুরে একজন এবং বরিশাল বিভাগে ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন।

এতে বলা হয়, এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯৮ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১৯৪ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৮ হাজার ৫৬৭ জন। আর মারা গেছেন ৫৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত দুজনের মধ্যে একজন বরিশাল বিভাগের হাসপাতালে এবং একজন ঢাকা বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাম রোগ কী? লক্ষণ, কারণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানুন
হাম রোগ কী? লক্ষণ, কারণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানুন
হাম ও উপসর্গে আরো ৭ জনের মৃত্যু
হাম ও উপসর্গে আরো ৭ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১২ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১২ শিশুর মৃত্যু