• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২

   ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ পি.এম.
সংগৃহিত ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬৪ জনে।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৭ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৫১ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন ও রংপুর বিভাগে একজন ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক লাখ ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫৬৪ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশি।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাম রোগ কী? লক্ষণ, কারণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানুন
হাম রোগ কী? লক্ষণ, কারণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানুন
হাম ও উপসর্গে আরো ৭ জনের মৃত্যু
হাম ও উপসর্গে আরো ৭ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১২ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১২ শিশুর মৃত্যু