• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক কর্মসূচিতে স্থানীয় সরকার মন্ত্রী ঢাকায় নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেপ্তার

বিনোদন ডেস্ক    ১৫ নভেম্বর ২০২৫, ০৩:১২ পি.এম.
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ছবি: সংগৃহীত

স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে শনিবার (১৫ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১২ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম ও আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। জামিনের শর্ত ভঙ্গ ও নিয়মিত হাজিরা না দেওয়ায় বাদী পক্ষ জামিন বাতিলের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্ত্রী রিয়া মনি মামলাটি করেন। এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করেছি। শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। আজ মূল আসামি হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়। সেই সময়ে হিরো আলমসহ ১০-১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে তারা বাদীর বর্তমান বাসায় ঢুকে কাঠের লাঠি দিয়ে তাকে মারধর করে আহত করেন এবং রিয়ার গলায় থাকা দেড় ভরি সোনার চেইন নিয়ে যান। এ ঘটনায় ২৩ জুন হাতিরঝিল থানায় মামলা করেন রিয়া মনি।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন প্রজন্মের শিল্পীদের নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’
তিন প্রজন্মের শিল্পীদের নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’
বিপুল পরিমাণ মাদক পাচারের অভিযোগে অস্ট্রেলিয়ায় ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার
বিপুল পরিমাণ মাদক পাচারের অভিযোগে অস্ট্রেলিয়ায় ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার
ক্যামিও নয়, গুজবই ছিল সালমান প্রসঙ্গ
ক্যামিও নয়, গুজবই ছিল সালমান প্রসঙ্গ