• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১

মধুপুরে মনোনয়ন দ্বন্দ্বে সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২১ নভেম্বর ২০২৫, ০১:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৩ জন আহত ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মনোনয়ন পাওয়া ফকির মাহবুব আনাম স্বপন গ্রুপের সমর্থকরা।

বৃহস্পতিবার বিকেলে মধুপুর বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। সিনিয়র সহসভাপতি এম রতন হায়দারের পরিচালনায় বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ অন্য নেতারা।

বক্তারা বুধবারের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আহত নেতা-কর্মী ও ভাঙচুরের জন্য মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে দায়ী করে তার বহিষ্কারের দাবি জানান। তারা বলেন, মনোনয়ন না পেয়ে মোহাম্মদ আলী তার সন্ত্রাসীদের দিয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে।


ভিওডি বাংলা/ এমএইচ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী