• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১

চাটমোহরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

পাবনা প্রতিনিধি    ২১ নভেম্বর ২০২৫, ০৪:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় হাফিজুল প্রামানিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের চাটমোহর উপজেলার ডেঙ্গার ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

নিহত হাফিজুল ভাঙ্গুড়া উপজেলার মসজিদপাড়া এলাকার সাবের  প্রামাণিকের ছেলে। তার পড়নে রয়েছে জিন্স প্যান্ট ও সাদা চেক শার্ট। 

স্থানীয় বাসিন্দা সুত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে সিল্কসিটি ট্রেনটি ঢাকার দিকে যাচিছল। এ সময় ডেঙ্গার ব্রিজ এলাকায় ওই যুবক রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ধাক্কা লেগে ছিটকে পড়েন। এতে ওই যুবক মাথা, মুখমন্ডল থেকে শুরু করে শরীরের বিভিন্ন জায়গা রক্তাক্ত জখম হলে পুলিশে খবর দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী আমিরুল ইসলাম বলেন, রেললাইনের পাশে একজন মানুষকে পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেই। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তখনও হাফিজুল জীবিত ছিলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আবু বক্কর সিদ্দিক বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই সিরাজগঞ্জ জিআরপি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে।”

সিরাজগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, “আমরা ইতোমধ্যে চাটমোহরে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনাটি তদন্তে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে।

ভিওডি বাংলা/ এমএইচ

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী