• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

পথচারীদের কৌতূহল

কলকাতায় রুক্মিণীর ‘পাত্র চাই’ পোস্টার

বিনোদন ডেস্ক    ২৪ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পি.এম.
‘পাত্র চাই’ পোস্টার ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সংগৃহীত ছবি

ওপার বাংলার কলকাতার বিভিন্ন ওলি–গলিতে ঝুলছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ছবি–সহ ‘পাত্র চাই’ লেখা পোস্টার। হঠাৎ এমন পোস্টার দেখে পথচারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়। সাদা-কালো পোস্টারটিতে বড় করে লেখা ‘পাত্র চাই’, সঙ্গে দেওয়া হয়েছে পাত্রের যোগ্যতার বিস্তারিত বিবরণও।

প্রথমে অনেকে ভেবেছিলেন, এটি রুক্মিণীর ব্যক্তিগত জীবনসংক্রান্ত কোনো ঘোষণা। কিন্তু পোস্টারে মালিক হিসেবে উল্লেখ আছে ‘দীপক চক্রবর্তী’। প্রশ্ন ওঠে—কে এই দীপক চক্রবর্তী? পরে জানা যায়, এটি অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর অনস্ক্রিন চরিত্রের নাম।

অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

এরপরই ধোঁয়াশা কেটে যায়। নিশ্চিত হওয়া যায়—এটি রুক্মিণী অভিনীত আসন্ন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’–র প্রচারণার অংশ।

ভারতীয় গণমাধ্যম জানায়, ছবিতে রুক্মিণীর বাবার চরিত্রে অভিনয় করছেন চিরঞ্জিৎ। সেই চরিত্র থেকেই মেয়ের জন্য ‘পাত্র খোঁজা’র ধারণা নিয়ে তৈরি হয়েছে এই ব্যতিক্রমী পোস্টার ক্যাম্পেইন।

‘হাঁটি হাঁটি পা পা’–র টিম জানায়, প্রচারের ধরন বদলে যাওয়ায় দর্শকের আকর্ষণ পেতে এখন নতুন পদ্ধতির আশ্রয় নিতে হয়। সেই কারণে শহরজুড়ে লাগানো হয়েছে এমন পোস্টার, যা দেখে অনেকেই থমকে দাঁড়াচ্ছেন। কেউ মোবাইলে খোঁজাখুঁজি করছেন—“রুক্মিণীর বিয়ে কবে?”, আবার কেউ বিভ্রান্তও হচ্ছেন। দর্শকদের এমন প্রতিক্রিয়া থেকেই টিম মনে করছে, প্রচারণা সফল হয়েছে।

বাংলা ছবির প্রচারে আগেও এমন ব্যতিক্রমী কৌশল দেখা গেছে, যদিও তা সবসময় ইতিবাচক প্রতিক্রিয়া পায়নি। তবে এবার প্রচারণা ঘিরে দর্শকদের আগ্রহ চোখে পড়ছে।

বাবা–মেয়ের সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। অর্ণব মিদ্যা পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জনা বসুও। আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে ‘হাঁটি হাঁটি পা পা’।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাস টার্মিনালে চলছে ‘ব্লাক’ এর শুটিং, ২৯ বছর পর কুলির চরিত্রে ওমর সানী
বাস টার্মিনালে চলছে ‘ব্লাক’ এর শুটিং, ২৯ বছর পর কুলির চরিত্রে ওমর সানী
অভিনেতা জাহের আলভী কারাগারে
আত্মহত্যায় প্ররোচনা অভিনেতা জাহের আলভী কারাগারে
অভিনেত্রীর হানিমুনের রোমান্টিক মুহূর্ত ভাইরাল
অভিনেত্রীর হানিমুনের রোমান্টিক মুহূর্ত ভাইরাল