• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার বিবাহ

বিনোদন ডেস্ক    ২৫ নভেম্বর ২০২৫, ০২:৩২ পি.এম.
শুভংকর সেন ও বাঁধন সরকার পূজা-ছবি: সংগৃহীত
শুভংকর সেন ও বাঁধন সরকার পূজা-ছবি: সংগৃহীত

জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা সোমবার (২৪ নভেম্বর) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। পাত্রের নাম শুভংকর সেন।

পূজা জানিয়েছেন, গত একবছর ধরে তাদের পরিচয় ও বন্ধুত্ব। পরে দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। নতুন জীবনের শুরুতে তিনি সবার আশীর্বাদ চেয়েছেন।

বাঁধন সরকার পূজা দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার ১০টির বেশি গান কোটিরও বেশি ভিউ পেয়েছে। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে – তুমি দূরে দূরে আর থেকো না, সাত জনম, এত কাছে, চুপি চুপি, একটাই তুমি, তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া, কেন বারে বারে, মানে না মন, মিউজিক তোমায় ছেড়ে।

পূজার স্বামী শুভংকর সেন পেশায় একজন মডেল এবং চাকরিজীবী।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এআই অভিনেত্রী টিলি নরউড। ছবি: সংগৃহীত
বাস্তবে অস্তিত্বহীন হলিউডের নতুন নায়িকা
ছবি: সংগৃহীত
শোবিজ অঙ্গনে আর্জেন্টিনার জয়ে তুমুল উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত
'কারো পরাজয়ে উন্মাদের মত উল্লাস করতে হয় না'