• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক    ২৯ নভেম্বর ২০২৫, ০৪:২২ পি.এম.
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
 
শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। মহান আল্লাহর নিকট তার সুস্থতা এবং একইসঙ্গে দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করি।’
 
এ ছাড়া রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে তিনি গভীর উদ্বেগও প্রকাশ করেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ
শিক্ষাবিদ ও গবেষক এ কে এম ওয়াহিদুজ্জামান। ছবি: সংগৃহীত
জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান
ছবি: সংগৃহীত
বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার