• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্যবাদের কাছে মাথা নত করলে ছাড় নয়: গোলাম পরওয়ার যুক্তরাষ্ট্রে মেসিদের জন্য ৫০০ কেজি গরুর মাংস পাঠাল আর্জেন্টিনা চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ

প্রাণীপ্রেম মানবতারই অংশ: রিজভী

নিজস্ব প্রতিবেদক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পি.এম.
প্রাণীপ্রেমী ‘রুহুল এর সাথে সাক্ষাৎ করেন রুহুল কবির রিজভী। ছবি: ভিওডি বাংলা

প্রাণীপ্রেম শুধু আবেগ নয়, এটি মানবতারই একটি গুরুত্বপূর্ণ দিক এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে প্রাণীপ্রেমী ‘রুহুল এর সাথে সাক্ষাৎ কালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আল্লাহ তায়ালা পৃথিবীতে কোনো প্রাণীকেই অকারণে সৃষ্টি করেননি। পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষ, পশু, পাখি ও উদ্ভিদ সবারই প্রয়োজন রয়েছে। তিনি বলেন, আজ আমরা গাছপ্রেমী, পাখিপ্রেমীর কথা শুনি, কিন্তু নিঃস্বার্থভাবে প্রাণীদের খাবার দেওয়া ও পরিচর্যা করা একটি বড় নিয়ামত ও মানবিক কাজ।

প্রাণীপ্রেমী ‘রুহুল এর সাথে সাক্ষাৎ করেন রুহুল কবির রিজভী।

তিনি আরও বলেন, অনেকেই পশু বিশেষ করে কুকুরকে অবহেলা করে, অথচ এই প্রাণীরাই রাতে ডাকাত বা বিপদের সময় মানুষকে সতর্ক করে। বাঘ থেকে শুরু করে ক্ষুদ্র প্রাণী সবাই একটি ইকোলজিক্যাল ব্যালান্স বজায় রাখতে ভূমিকা রাখে। দুর্বল প্রাণী ও এমনকি অনেক সময় শিশুকেও হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষা করে থাকে।

রিজভী বলেন, রাজধানীর মোহাম্মদপুরের ‘রুহুল ভাই’ যেভাবে নিজের সীমিত সামর্থ্যের মধ্যেও বিড়াল, কুকুর ও অন্যান্য প্রাণীর পরিচর্যা করছেন, তা শুধু প্রাণীর প্রতি ভালোবাসা নয় এটি মানবতারও অনন্য দৃষ্টান্ত। তিনি আল্লাহর কাছে রুহুল ভাইয়ের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

এ সময় তিনি দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এক রাজনৈতিক প্রার্থীর ওপর প্রকাশ্য দিবালোকে হামলার প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশ আবারও অস্থিতিশীলতার দিকে ধাবিত হতে পারে।

তিনি দেশপ্রেমিক, মানবতাবাদী ও গণতন্ত্রে বিশ্বাসী সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সরকারকে সর্বদা সতর্ক থাকার তাগিদ দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আদনান আজাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুরে প্রাণীপ্রেমী ‘রুহুল ভাই’ নিজ উদ্যোগে প্রায় ৩২ হাজার ৮০০ টাকা ব্যয়ে কুকুর, বিড়াল ও বেড়ালজাতীয় প্রাণীদের নিয়মিত খাবার খাওয়ানোর বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিওডি বাংলা/ আহসান হাবিব/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘প্রধানমন্ত্রী নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন’
‘প্রধানমন্ত্রী নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন’
সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশীদের দাফন সম্পন্ন, সর্বস্তরের শ্রদ্ধা
সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশীদের দাফন সম্পন্ন, সর্বস্তরের শ্রদ্ধা
বাষট্টির যুদ্ধে জিয়াউর রহমানের বীরত্ব স্মরণ করলেন সেতুমন্ত্রী
বাষট্টির যুদ্ধে জিয়াউর রহমানের বীরত্ব স্মরণ করলেন সেতুমন্ত্রী