• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বক্স অফিসে বাজিমাত রানির ‘মর্দানি ৩’

বিনোদন ডেস্ক    ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পি.এম.
রানি মুখোপাধ্যায়

দীর্ঘ বিরতির পর আবারও শক্তিশালী পুলিশ কর্মকর্তা শিবানী শিবাজি রাও চরিত্রে বড় পর্দায় ফিরেই নিজের স্টারডমের জানান দিলেন রানি মুখোপাধ্যায়। ক্রাইম অ্যাকশন থ্রিলার ‘মর্দানি ৩’ মুক্তির শুরুতেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।

গত ৩০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রথম তিন দিনেই প্রায় ১০ কোটি রুপি আয় করেছে। অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই দর্শক ও সমালোচকদের মধ্যে ইতিবাচক আলোচনা তৈরি করেছে।

ট্রেড ট্র্যাকার ‘স্যাকনিল্ক’-এর প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার মুক্তির প্রথম দিনে ছবিটির আয় ছিল প্রায় ৪ কোটি রুপি। সপ্তাহান্তের প্রভাবে রবিবার আয় আরও বাড়ে এবং একদিনেই তা প্রায় ৬ কোটি রুপিতে পৌঁছায়। ফলে মুক্তির তিন দিনের মাথায় দুই অঙ্কের ঘরে পৌঁছেছে ‘মর্দানি ৩’-এর মোট সংগ্রহ।

বর্তমানে প্রেক্ষাগৃহে একাধিক বড় বাজেটের সিনেমা চলমান রয়েছে। এমনকি একটি বড় মাপের যুদ্ধভিত্তিক ছবির সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নেমেও ‘মর্দানি ৩’ তার গতি ধরে রাখতে সক্ষম হয়েছে। বরং স্থিতিশীল বক্স অফিস পারফরম্যান্সের মাধ্যমে ইন্ডাস্ট্রির বিশ্লেষকদেরও চমকে দিয়েছে ছবিটি।

যশ রাজ ফিল্মসের ব্যানারে আদিত্য চোপড়া প্রযোজিত এই সিনেমার মুক্তি এসেছে বিশেষ এক সময়ে। ভারতীয় চলচ্চিত্রে রানি মুখোপাধ্যায়ের অভিনয়জীবনের ৩০ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণে ছবিটি দর্শকদের সামনে এসেছে। পর্দায় দৃঢ়চেতা নারী পুলিশ কর্মকর্তার ভূমিকায় রানির প্রত্যাবর্তন যে এখনও দর্শককে টানতে সক্ষম, বক্স অফিসের সাফল্যই তার স্পষ্ট প্রমাণ।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই যুগের অপেক্ষার পর জাতীয় স্বীকৃতি পেলেন প্রিন্স মাহমুদ
দুই যুগের অপেক্ষার পর জাতীয় স্বীকৃতি পেলেন প্রিন্স মাহমুদ
শাকিবকে নিয়ে ব্যক্তিগত জীবনে কোনো স্মৃতি নেই
অপু বিশ্বাস: শাকিবকে নিয়ে ব্যক্তিগত জীবনে কোনো স্মৃতি নেই
আজহারীর ‘এক নজরে কুরআন’ পড়ে আবেগাপ্লুত বর্ষা
আজহারীর ‘এক নজরে কুরআন’ পড়ে আবেগাপ্লুত বর্ষা