• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ২৯৬ জন

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০৪:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪৬টি মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) ডিএমপি সূত্রে এ তথ্য জানানো হয়। পুলিশের দাবি, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে তেজগাঁও বিভাগ থেকে। এছাড়া ওয়ারী বিভাগে ৫২ জন, মিরপুরে ৪১ জন, উত্তরা বিভাগে ৪২ জন, মতিঝিলে ৩৬ জন, রমনায় ২২ জন, লালবাগে ২১ জন, গুলশানে ২১ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) সাতজনকে গ্রেফতার করেছে।

অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি সিএনজিচালিত যান, একটি জিপ, ১৩টি মোবাইল ফোন, একটি চাকু, দুটি এন্টিকাটার, একটি চাবি, একটি ককটেল এবং পেট্রোলভর্তি সাতটি প্লাস্টিকের বোতল জব্দ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে অপরাধ দমনের পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও মোটরসাইকেল। ছবি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত
আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭
ছবি: সংগৃহীত
মুগদায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০