• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে দেওয়ানগঞ্জে চার শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি    ২১ মার্চ ২০২৬, ০৯:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন—দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামণি (১০), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে মোতালেব (৬), খাদিজা (১২) এবং বেলতলী এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)।

স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ ব্রহ্মপুত্র নদের পারে ঘুরতে আসে। এ সময় শতাধিক মানুষ ভাসমান ড্রাম ব্রিজে ওঠেন। হঠাৎ অতিরিক্ত চাপের কারণে ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। এতে শিশুসহ অনেকেই পানিতে পড়ে যায়। পরে চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ জানান, “এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধার অভিযান এখনও চলছে।”

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

ভিওডি বাংলা/আ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ
ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ
কেন্দুয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
কেন্দুয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
সরাইলে নবজাতকের জন্ম দিলেন ভবঘুরে নারী
সরাইলে নবজাতকের জন্ম দিলেন ভবঘুরে নারী