• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবার মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি    ২২ মার্চ ২০২৬, ১০:১০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবার মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটারি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

আব্দুল খালেক ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ছেলে আসাদুজ্জামান মানিককে (২৯) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক বছর আগে পাশের ভুরুঙ্গামারী থানায় বিয়ে করেন মানিক। তার স্ত্রীর সঙ্গে কয়েক মাস ধরে পারিবারিক কলহ চলে আসছে। এ ঘটনায় আসাদুজ্জামান মানিক মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বাবা আব্দুল খালেক ও ছেলে মানিকের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা শাবল দিয়ে মানিক তার বাবা আব্দুল খালেকের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, অভিযুক্ত ছেলে মানিককে গ্রেপ্তার করা হয়েছে। মানিক কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে

ভিওডি বাংলা/মোঃ এরশাদুল হক/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ
ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ
কেন্দুয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
কেন্দুয়ায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
সরাইলে নবজাতকের জন্ম দিলেন ভবঘুরে নারী
সরাইলে নবজাতকের জন্ম দিলেন ভবঘুরে নারী