• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জেল থেকেই নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন

আদালত প্রতিবেদক    ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫১ এ.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে কারাগার থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

রোববার (১২ এপ্রিল) নির্বাচনের মনোনয়ন ফরমে তার স্বাক্ষরের অনুমতি চেয়ে ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ আবেদনটি জমা দেন। 

লিটন আহমেদ গণমাধ্যমকে জানান, বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে সুমনের মনোনয়নপত্রে স্বাক্ষর প্রয়োজন। যেহেতু তিনি কারাবন্দি, তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১৬ এপ্রিল।

আবেদন সূত্রে জানা যায়, আগামী ১৯ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থী হতে হলে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। তবে কারাবন্দি অবস্থায় থাকায় নির্বাচনী ফরমে স্বাক্ষরের জন্য জেল কোড অনুযায়ী জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে ২২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। হবিগঞ্জ-৪ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা রয়েছে। কারাগারে থাকলেও তিনি আইনজীবীদের শীর্ষ সংগঠন বার কাউন্সিলের নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের