• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে পাকিস্তান সফরে যাবেন ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক হরমুজ ইস্যুতে ইরানকে চাপে ফেলতে জাতিসংঘে নতুন প্রস্তাব ৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক: শায়খ আহমাদুল্লাহ ‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি

বাকৃবিতে প্রথমবার ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’ অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি    ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে প্রথমবারের মতো 'ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা' অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং সভাপতিত্ব করেছেন মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম।

এছাড়া উপস্থিত ছিলেন- বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম এবং বিশ্ববিদ্যলয়ের গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান, উপাচার্য সচিবালয়ের উপপরিচালক হাবিব মোহাম্মদ সাইফুর রহমান ও সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার ড. মো. জহিরুল আলমসহ আরো অনেকে।

অনুষ্ঠানে নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা তাদের মেধাকে কাজে লাগিয়ে বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করেছেন। প্রদর্শনীর মধ্যে ছিলো - সহজ পানি সেচ পদ্ধতি, দূষণ মডেল, পানি বিশুদ্ধকরণ, আগ্নেয়গিরির মডেল, সৌরজগতের মডেল, ফায়ার অ্যালার্ম, চন্দ্র ও সূর্যগ্রহণের মডেল এবং ক্লে দিয়ে বানানো বিভিন্ন ফুল ও পুতুলসহ আরx অনেক কিছু।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, 'এই মেধাবী প্রজন্ম তাদের মেধা ও কর্মদক্ষতা দিয়ে পরিবার ও দেশকে সমৃদ্ধ করবে এবং বাংলাদেশকে বিশ্বের বুকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। একইসাথে সন্তানদের সুপ্ত প্রতিভার বিকাশে নিরলস সহযোগিতা করায় অভিভাবকদের ধন্যবাদ জানাই। কারণ শিশুদের প্রাথমিক শিক্ষা পরিবার থেকেই শুরু করতে হবে। তাহলেই তারা সুসন্তান হিসেবে গড়ে উঠবে।'

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম বলেন, 'শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী মনোভাব সৃষ্টি এবং তাদের আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। আমি শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ মেলা আয়োজন করা হবে।' 

ভিওডি বাংলা/আরাফাত হোসাইন/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাম-রুবেলা টিকাদান সচেতনতায় রেড ক্রিসেন্টের ক্যাম্পেইন অনুষ্ঠিত
হাম-রুবেলা টিকাদান সচেতনতায় রেড ক্রিসেন্টের ক্যাম্পেইন অনুষ্ঠিত
নেত্রকোণায় ১ সপ্তাহ পর রোদ, ধান শুকাতে মাঠে ব্যস্ত কৃষক পরিবার
নেত্রকোণায় ১ সপ্তাহ পর রোদ, ধান শুকাতে মাঠে ব্যস্ত কৃষক পরিবার
সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২
সাঘাটায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২