• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খেলার মাঠ রক্ষায় সরকারের অনন্য উদ্যোগ: ঢাকার ৬টি মাঠ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক    ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকায় খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়নে সরকারি উদ্যোগের অংশ হিসেবে রাজধানীর ছয়টি মাঠ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় কমিটির সদস্যরা। জ্বালানি সাশ্রয়ের বার্তা দিতে এ সময় তারা সরকারি গাড়ির বহর ব্যবহার না করে একটি মিনিবাসে করে মাঠগুলো ঘুরে দেখেন।

শনিবার (১৮ এপ্রিল) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কালশী মাঠ, টিএনটি মাঠ, হাতিরঝিলের মধুবাগ, বাসাবো বালুর মাঠ, গোলাপবাগ ও ধুপখোলা খেলার মাঠ পরিদর্শন করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সারাদেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়ন কার্যক্রম জোরদার করতে কেন্দ্রীয় কমিটি এই পরিদর্শনের উদ্যোগ নেয়। মাঠগুলোর বর্তমান অবস্থা, দখল পরিস্থিতি এবং উন্নয়নের সম্ভাবনা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনকালে সরকারি ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে প্রতিমন্ত্রী ও সচিবরা একসঙ্গে একটি মিনিবাসে ভ্রমণ করেন। সংশ্লিষ্টদের মতে, এতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি জনসচেতনতা তৈরির একটি ইতিবাচক বার্তাও দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা বলেন, তরুণদের খেলাধুলায় আগ্রহী করতে এবং সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে মাঠগুলো সংরক্ষণ ও উন্নয়ন করা হবে। পাশাপাশি দখলমুক্ত করে এগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/খতিব/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত: প্রতিমন্ত্রী ইশরাক
১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত: প্রতিমন্ত্রী ইশরাক
বন্ধুরাই আসাদুলের খুনি
মূল হোতাসহ গ্রেফতার ৪: বন্ধুরাই আসাদুলের খুনি
পরীক্ষাকেন্দ্রের ২০০ গজে সাধারণের প্রবেশ নিষেধ
এসএসসি: পরীক্ষাকেন্দ্রের ২০০ গজে সাধারণের প্রবেশ নিষেধ