• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৫ হাজার মানুষের কর্মসংস্থানের উদ্যোগ পাবনা চেম্বার অব কমার্সের

পাবনা প্রতিনিধি    ২০ এপ্রিল ২০২৬, ০২:১৫ এ.এম.
পাবনার নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ। ছবি: ভিওডি বাংলা

পাবনা চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রির উদ্যোগে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হয়েছে। খুব শিগগির এর সুফল পাওয়া যাবে বলে জানিয়েছে পাবনা চেম্বার অব কমার্স।

রোববার (১৯ এপ্রিল) সকালে পাবনা নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন পাবনা চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রির নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসককে উল্লেখিত তথ্য জানান পাবনা চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রির পরিচালক মো. হারুন উর রশিদ।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি ব্যবসায়ী নেতাদের বলেছেন, দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। ব্যবসা বাণিজ্য সম্প্রসারনের মাধ্যমে কমর্কসংস্থানের ব্যবস্থা করে দেশের বেকারত্ব দুর করতে বেসরকারি খাতের ভুমিকা রয়েছে। তিনি বলেন, পৃথিবীর উন্নত দেশে সরকারের চেয়ে বেসরকারি খাত দেশের উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশী ভুমিকা রাখছে।

পাবনা চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রির সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ফরিদুল ইসলাম ও সহ-সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলামের নেতৃত্বে পরিচালকগণ জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করেন।

পাবনা চেম্বারের সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস বলেন, পাবনার ব্যবসায়ীরা নিয়ম শৃংখলার মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য করছে। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যে যাতে সহনীয় থাকে সে বিষয়ে নিয়মিত বাজার মনিটর করেছে। এ ছাড়া সরকারির বিভিন্ন নীতি বাস্তবায়ন করছে। অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে ব্যাপারেও নজরদারি করছে।

এ সময় পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট উম্মে তাবাস্সুম, পাবনা চেম্বারের পরিচালক একেএম মুসা, পরিচালক শেখ রতন, আলহাজ শফিকুল ইসলাম খান, এবিএম ফজলুর রহমান, তাজ উদ্দীন মিলন, মাহমুদ হাসান জাহাঙ্গীর, সাইফুল আলম লিটন, এ এইচ রেজুয়ান জুয়েল, অলিউল ইসলাম, পাবনা চেম্বারের সচিব আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এম এস রহমান/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেলপথে কার্গো পরিবহন ১৬ থেকে ১৮ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে
রেলপথ মন্ত্রী রেলপথে কার্গো পরিবহন ১৬ থেকে ১৮ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে
চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেবে সরকার
নৌপরিবহন মন্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেবে সরকার
বন্ধ থাকা পাবনা চিনিকলে মাসে ব্যয় ১২ লাখ টাকা
বন্ধ থাকা পাবনা চিনিকলে মাসে ব্যয় ১২ লাখ টাকা