• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে পাকিস্তান সফরে যাবেন ইউজিসির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক হরমুজ ইস্যুতে ইরানকে চাপে ফেলতে জাতিসংঘে নতুন প্রস্তাব ৫ মের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হোক: শায়খ আহমাদুল্লাহ ‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনো শেষ হয়নি: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রূপপুরের ‘বালিশ কাণ্ড’, জাদুঘরে রাখার পরামর্শ প্রধানমন্ত্রীর রাতে বাড়তে পারে মেট্রোরেল চলাচলের সময়

ছোটো ভাইয়ের অস্ত্রের আঘাতে বড় ভাই খুন

কুষ্টিয়া প্রতিনিধি    ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধের জেরে আপন ছোটো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রাশেদ শেখ (৩০) উপজেলার বানিয়াপাড়া এলাকার রবিউল শেখের ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মধ্যে রাতে ঘরের বারান্দায় বসে মোবাইল দেখছিলো রাশেদ শেখ। এসময় পিছন থেকে এসে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যাই ছোটো ভাই জহুরুল শেখ(২৮)।

পরে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রোজার ঈদের মধ্যে জহুরুল ৫ হাজার টাকা টাকা চেয়েছিলো তার বড় ভাইয়ের কাছে। সেই টাকা না দেওয়ার কারণে কুপিয়ে হত্যা করা হতে পারে বলে ধারণা নিহতের স্ত্রী। আর স্থানীয়রা বলছেন কাজ কাম না করে নেশাগ্রস্ত থাকতেন জহুরুল।

নিহত রাশেদ শেখের তৃতীয় শ্রেনীতে পড়ুয়া ছেলে রাফি(রাখেশ) জানায়, আম্মু সেসময় ওয়াশরুমে ছিলো" (কাকু) জহুরুল এসে পিছন থেকে হাসুয়া দিয়ে বাবাকে কোপাতে থাকে আমরা চিতকার চেচামেচি শুরু করলে কাকু দৌড়ে পালিয়ে যাই।

নিহতের স্ত্রী লাকি খাতুন বলেন, পারিবারিকভাবে আমাদের মধ্যে তেমন কোনো ঝামেলা ছিলোনা। আমার স্বামী গতকাল রাত নয়টার দিকে বাড়িতে আসছে " তিনি ফেরিতে করে ব্যবসার জন্য বরিশালে থাকে। সেখান থেকে ২০ দিন পরে গতকাল বাড়িতে আসছে। রাত বারোটার পরে আমি ওয়াশরুমে গিছিলাম, আমার মোবাইল দিয়ে আমার স্বামী রাশেদ তখন বারান্দায় বসে মোবাইল দেখছিলো। আমি ওয়াশরুম থেকে চিতকারারের শব্দ শুনে বাহিরে এসে দেখি রক্তাক্ত হয়ে পড়ে আছে আমার স্বামী। এঘটনায় সুষ্ঠু বিচার চান তিনি।

নিহত রাশেদের মা সবুরা খাতুন বলেন, আমিতো বাবা বাড়িতে ছিলাম না। কিভাবে কি হলো আমি কিছুই জানিনা।

অভিযুক্ত জহুরুল শেখের স্ত্রী আলো খাতুন জানান, আমার স্বামী কাজ কাম করে না এজন্য আমি বাড়িতে থাকিনা। তিনি নেশা করে, এর আগে ৫ হাজার টাকার জন্য আমার শাশুড়ীর সাথেও ঝামেলা হইছিলো। বিভিন্ন সময়ে ঘরের জিনিসপত্র বিক্রি করে ওনি নেশা করে। কি কারনে হত্যা করলো তা আমি জানিনা।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে হত্যাকান্ড হতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে আছে। পুলিশ এপারে কাজ করছে।

ভিওডি বাংলা/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণা, গ্রেপ্তার ১
হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণা, গ্রেপ্তার ১
নিজাম হাজারীসহ ১২৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন
টমটমচালক হত্যা নিজাম হাজারীসহ ১২৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত