• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পঞ্চগড়ে মাইক্রোবাসে ডাকাতির প্রস্তুতি, আটক ১০

পঞ্চগড় প্রতিনিধি    ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

পঞ্চগড়ে আন্তঃজেলা সক্রিয় একটি ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার রবিউল ইসলাম।

তিনি বলেন, অপরাধ দমন ও আসামি গ্রেপ্তারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোররাত আনুমানিক ৪টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি সাদা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ডাকাত দলের দুই সদস্য প্রদীপ রায় (৩৮) ও তুহিন ইসলাম (৩০)কে আটক করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন নূর ইসলাম (৬০), আব্দুস সালাম (৫৮), খায়রুল ইসলাম (৪৫), বাবুল হোসেন (৫৪), ফারুক (৩০), আ. মান্নান (৪০), আরিফ (৩০) ও মমিন ইসলাম (৩৮)।

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ধারালো ছুরি, কাঁচি, কাটার মেশিন, লোহার যন্ত্রাংশ, রশি, টর্চলাইটসহ বিভিন্ন সরঞ্জাম। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফরহাদ হোসেন, সদর থানার ওসি রবিউল ইসলামসহ জেলা গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/স্নিগ্ধা খন্দকার/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফেনীতে যুবলীগ কর্মী খুন, ঘনিষ্ঠ ২ সহযোগী আটক
ছবি: ভিওডি বাংলা
সিগারেট খেতে বাধা, ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা ও গুলি
ছবি: ভিওডি বাংলা
কৃষক দল নেতা হত্যা, বাগেরহাটে বিএনপির বিক্ষোভ