• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাসপাতালের ম্যানহোলে মিলল মানব কঙ্কালের অংশ

পাবনা প্রতিনিধি    ২১ এপ্রিল ২০২৬, ১১:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

আড়াইশ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের ম্যানহোল থেকে দীর্ঘদিনের পুরোনো একজন মানুষের কঙ্কালের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের পেছনের দিকে একটি ম্যানহোলের ভেতর থেকে সেগুলো উদ্ধার করা হয়।

পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালে থাকা লোকজন বিষয়টি দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ গিয়ে কঙ্কালের অংশগুলো উদ্ধার করে।

তিনি আরও জানান, কঙ্কালের মাথার খুলি, বুকের খাঁচার অংশসহ কিছু অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অনেকদিনের পুরোনো মরদেহটি পচে কঙ্কাল হয়ে গেছে। তবে কঙ্কালটি পুরুষ নাকি মহিলা, বয়স কেমন, কতদিন আগে মারা গেছে তা এখনই নিশ্চিত হয়ে বলা সম্ভব নয়।

পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা বলেন, আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করে উদ্ধারকৃত কঙ্কালের অংশ বিশেষ ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় সিআইডির কাছে পাঠাব। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/এম এস রহমান/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফেনীতে যুবলীগ কর্মী খুন, ঘনিষ্ঠ ২ সহযোগী আটক
ছবি: ভিওডি বাংলা
সিগারেট খেতে বাধা, ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা ও গুলি
ছবি: ভিওডি বাংলা
কৃষক দল নেতা হত্যা, বাগেরহাটে বিএনপির বিক্ষোভ