• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাইল বাংলাদেশ ও ওমান

নিজস্ব প্রতিবেদক    ২৩ এপ্রিল ২০২৬, ১১:১৯ পি.এম.
বৃহস্পতিবার ওমানের রাজধানী মাসকটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার ওমানের রাজধানী মাসকটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের একটি টেকসই ও স্থায়ী সমাধান বের করতে সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান।

বৃহস্পতিবার ওমানের রাজধানী মাস্কাটে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে উপসাগরীয় সংকট দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ওমানের সুলতান হাইথাম বিন তারিকের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক ধন্যবাদ পৌঁছে দেন ড. খলিলুর রহমান।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরও উপস্থিত ছিলেন।

ওমানে প্রায় ৭ লাখ বাংলাদেশিকে আতিথেয়তা প্রদান এবং কাজের সুযোগ দেওয়ার জন্য ওমান সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এর জবাবে ওমানের পররাষ্ট্রমন্ত্রীও দেশটির দৈনন্দিন জীবন ও সার্বিক অগ্রগতিতে বাংলাদেশি প্রবাসীদের অবদান ও ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা। বিশেষ করে ওষুধশিল্প, খাদ্য ও কৃষি এবং বন্দরভিত্তিক লজিস্টিকস বা রসদ সরবরাহ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

বৈঠক শেষে ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. খলিলুর রহমান।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছে চীনা ব্যবসায়ীরা: বিডা চেয়ারম্যান
চার মাসে একটি ব্যাংক লুটের খবরও নেই
চার মাসে একটি ব্যাংক লুটের খবরও নেই: সংসদে পার্থ
ছবি: সংগৃহীত
আপনারা ’৭১-এ কোথায় ছিলেন: জয়নুল আবদিন