• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানে জরুরি চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক    ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৮ এ.এম.
ছবি : সংগৃহীত

ইরানে জরুরি ভিত্তিতে চিকিৎসা সামগ্রী সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগে এই পদক্ষেপ নিয়েছে ঢাকা। বৃহস্পতিবার সকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে জরুরি ওষুধ সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম। 

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকাস্থ ইরানি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মু. নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেন। এর মাধ্যমেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আহত ইরানিদের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে। 

চিকিৎসাসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে ইরানে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন ড. মু. নজরুল ইসলাম। তিনি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দেন। ঢাকার এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি দুঃসময়ে সমর্থন জানানোয় বাংলাদেশের সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি।

ভিওডি বাংলা/এসআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, অতিভারী বৃষ্টির আভাস
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, অতিভারী বৃষ্টির আভাস
ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাইল বাংলাদেশ ও ওমান
উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাইল বাংলাদেশ ও ওমান