• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

একটি জাতীয় দিবসের তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক    ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকার একটি জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে। এখন থেকে প্রতি বছর ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালন করার সিদ্ধান্ত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন/পালন সংক্রান্ত পরিপত্রে ‘জাতীয় চা দিবস’-এর তারিখ সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‌ বাণিজ্য মন্ত্রণালয় এ প্রস্তাব উপস্থাপন করে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ হিসেবে পালন করছে। চা উৎপাদনকারী বেশ কিছু দেশ (যেমন-ভারত, শ্রীলংকা, চীন, কেনিয়া ও ভিয়েতনাম) ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ পালন করে থাকে।

৪ জুনের পরিবর্তে ২১ মে আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও ‘জাতীয় চা দিবস’ পালনের লক্ষ্যে এ সংক্রান্ত পরিপত্র সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভা-বৈঠকে অনুমোদন করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছে চীনা ব্যবসায়ীরা: বিডা চেয়ারম্যান
চার মাসে একটি ব্যাংক লুটের খবরও নেই
চার মাসে একটি ব্যাংক লুটের খবরও নেই: সংসদে পার্থ
ছবি: সংগৃহীত
আপনারা ’৭১-এ কোথায় ছিলেন: জয়নুল আবদিন