• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

উত্তরার বারে পুলিশের মধ্যরাতের অভিযান, আটক ১৪০

নিজস্ব প্রতিবেদক    ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পি.এম.
রেস্টুরেন্ট ও কম্বো বারে অভিযানে আটকরা: ছবি-ভিওডি বাংলা

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্ট ও কম্বো বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে চলা ওই বারে অভিযান চালানো হয় বলে পুলিশ জানায়।

এ সময় সেখানে উপস্থিত ব্যক্তিদের লাইসেন্স যাচাই করা হয়। যাদের মদ্যপানের বৈধ অনুমতি বা লাইসেন্স ছিল না, তাদের আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে যাদের লাইসেন্স ছিল, তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।    

এ ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অবৈধ বার, মাদক ও অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।

পুলিশ আরও জানিয়েছে, মাদকবিরোধী কার্যক্রমে কঠোর অবস্থান বজায় রাখা হবে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/জা    

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসির পরিবহন তত্ত্বাবধায়ক বরখাস্ত
ডিএসসিসির পরিবহন তত্ত্বাবধায়ক বরখাস্ত
ধোলাইপাড়–যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
ধোলাইপাড়–যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
পুলিশের বাধাঁর মুখে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা
পুলিশের বাধাঁর মুখে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা