• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অভিযোগের মাঝেই শান্তি খুঁজছেন নুসরাত জাহান

বিনোদন ডেস্ক    ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পি.এম.
ইডি দফতরে হাজিরার পর সোশ্যাল মিডিয়ায় আবেদনময়ী ছবি শেয়ার করে বার্তা দিলেন নুসরাত জাহান: ছবি: সংগৃহীত

বিতর্ক যেন টলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কখনও ব্যক্তিগত জীবন, কখনও পোশাক নির্বাচন-সবকিছু নিয়েই নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এবার নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছেন তিনি ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জিজ্ঞাসাবাদের কারণে।

গত ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হন নুসরাত জাহান। প্রায় টানা আট ঘণ্টা তাকে জেরা করা হয় বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, একটি ফ্ল্যাট সংক্রান্ত আর্থিক অনিয়ম ও কথিত প্রতারণার অভিযোগের তদন্তের অংশ হিসেবেই তাকে ডাকা হয়। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরেও তার বিরুদ্ধে প্রায় ২৪ কোটি রুপি আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে, যা নিয়েই তদন্ত এগোচ্ছে।

প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, গম পাচার সংক্রান্ত একটি মামলায় তার নাম জড়িয়েছে। তবে পরে তদন্ত সূত্রে বিষয়টি ফ্ল্যাট দুর্নীতির মামলায় কেন্দ্রীভূত হয় বলে জানা যায়। যদিও এই অভিযোগগুলোর সঙ্গে নিজের সম্পৃক্ততা বারবার অস্বীকার করেছেন নুসরাত।

ইডি দফতর থেকে বের হওয়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকে তার বিরুদ্ধে কটাক্ষ। তবে এসব সমালোচনার জবাবে নুসরাত সাধারণত নীরব থাকলেও এবার তিনি ভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে তাকে ট্যাঙ্ক টপ ও শর্টস পরিহিত অবস্থায় দেখা যায়। রোদচশমা পরে আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দেন তিনি। ছবির ক্যাপশনে নুসরাত লেখেন, “অভিযোগ আর অপবাদের মাঝামাঝি কোথাও শান্তি খুঁজছি, যতক্ষণ না সত্য বেরিয়ে আসে।” একই সঙ্গে নিন্দুকদের উদ্দেশে তিনি লেখেন, “এসো নিন্দুকেরা, যা ইচ্ছা বলো।”

জিজ্ঞাসাবাদের দিনে অভিনেত্রীকে গাড়ি থেকে নেমে সরাসরি দফতরে প্রবেশ করতে দেখা যায়। তার সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। সূত্র বলছে, নুসরাতের মুখে সেই সময় উদ্বেগের ছাপ ছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতারণার মামলায় কারাগারে পূজা চেরির বাবা
প্রতারণার মামলায় কারাগারে পূজা চেরির বাবা
অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই
অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই
আজীবন সম্মাননায় আলমগীর, সেরা নিশো-তমা
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: আজীবন সম্মাননায় আলমগীর, সেরা নিশো-তমা