• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গণতন্ত্র টিকিয়ে রাখতে গণমাধ্যমের স্বাধীনতা জরুরি: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পি.এম.
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গণতন্ত্রের ভিত্তি মজবুত রাখতে স্বাধীন ও নির্ভীক সংবাদমাধ্যমের কোনো বিকল্প নেই—এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গণতন্ত্রের সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা গভীরভাবে সম্পর্কিত, তাই জনগণ একটি দায়িত্বশীল ও ভয়ের ঊর্ধ্বে থাকা গণমাধ্যম প্রত্যাশা করে।

শনিবার (২৫ এপ্রিল) ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে পত্রিকাটির কার্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় গত বছরের ১৮ ডিসেম্বর দিবাগত রাতে ওই কার্যালয়ে সংঘটিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের স্থান পরিদর্শন করে গভীর উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী।

মো. আসাদুজ্জামান বলেন, "গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।" তিনি আরও বলেন, অতীতে যেভাবে গণমাধ্যম হামলার শিকার হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটুক—সেটিও কাম্য নয়।

তিনি জানান, সরকার এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চায়, যেখানে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং কোনো ধরনের ভয়ভীতি বা বাধার মুখে পড়বে না। "আমরা চাই, বাংলাদেশ সংবাদমাধ্যমের স্বাধীনতার পথ ধরে এগিয়ে যাক এবং এক্ষেত্রে সব ধরনের প্রতিবন্ধকতা দূর হোক।"

ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। "আমরা চাই না ভবিষ্যতে এমন কোনো দুঃখজনক পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটুক। এসব স্মৃতি দুঃস্বপ্নের মতো, আর আমরা সেই দুঃস্বপ্ন থেকে উত্তরণের জন্য কাজ করে যাচ্ছি।"

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছে চীনা ব্যবসায়ীরা: বিডা চেয়ারম্যান
চার মাসে একটি ব্যাংক লুটের খবরও নেই
চার মাসে একটি ব্যাংক লুটের খবরও নেই: সংসদে পার্থ
ছবি: সংগৃহীত
আপনারা ’৭১-এ কোথায় ছিলেন: জয়নুল আবদিন