• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকায় পৃথক ফুটপাত থেকে অজ্ঞাত ২ ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৮ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজধানী ঢাকার দুই এলাকায় পৃথকভাবে ফুটপাত থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা থেকে রাতের মধ্যে রাজউক ভবনের সামনে এবং কদমতলীর কুসুমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে পল্টন থানাধীন রাজউক ভবনের সামনে। সন্ধ্যার দিকে খবর পেয়ে সেখানে গিয়ে ফুটপাতের ওপর প্রায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

অন্যদিকে, একই রাতে রাজধানীর কদমতলী থানাধীন কুসুমবাগ মসজিদের পাশের সড়ক থেকে প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকেও ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই বৃদ্ধও ভবঘুরে ছিলেন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসির পরিবহন তত্ত্বাবধায়ক বরখাস্ত
ডিএসসিসির পরিবহন তত্ত্বাবধায়ক বরখাস্ত
ধোলাইপাড়–যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
ধোলাইপাড়–যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
পুলিশের বাধাঁর মুখে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা
পুলিশের বাধাঁর মুখে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা