• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাগরপুরে প্রাথমিক বিদ্যালয়ের চুড়ান্ত গোল্ডকাপ ফুটবল অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা
ছবি-ভিওডি বাংলা

টাঙ্গাইলের নাগরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর (বালক-বালিকা) চলতি বছরের ফাইনাল  খেলা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৫ এপ্রিল) বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস এ খেলাটির আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ রবিউল আউয়াল লাভলু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি  মনোয়ারা বেগম মুকুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সদস্য সচিব প্রাথমিক বিদ্যালয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অশোক কুমার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবিসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

বালক দলের খেলায় আগদিঘুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-০ গোলে চেচুযাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপর দিকে বালিকাদের খেলায় শেহরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মেঘনা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এমপি রবিউল আউয়াল লাভলু।

ভিওডি বাংলা/মো. নজরুল ইসলাম খান/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
সরকারি রাস্তায় স্থাপনা নির্মাণ, বন্ধ করল প্রশাসন
ছবি: ভিওডি বাংলা
ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের দান বাক্স ভেঙে টাকা চুরি, গ্রেপ্তার ১
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক অভিযানের অংশ হিসেবে র‌্যালি বের করা হয়। ছবি: সংগৃহীত
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক অভিযান