• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জরুরি সেবার যানবাহনে তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী এক কারখানাতেই ঘণ্টায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি ইরান যুদ্ধে ব্যবহৃত ফেয়ারফোর্ড ঘাঁটিতে অগ্নিকাণ্ড, তোলপাড় যুক্তরাজ্যে ৫ বিভাগে কালবৈশাখীর শঙ্কা, শিলাবৃষ্টির সতর্কতা এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে পরীক্ষার্থী আহত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন দেলোয়ার হোসেন মুক্তিযুদ্ধের আদর্শে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের বোরকা পরে চুরির চেষ্টা, বৃদ্ধের সাহসিকতায় আটক দুর্বৃত্ত ঢাকায় দুই সিটির হকার পুনর্বাসনে নীতিমালা হচ্ছে ক্রমেই বাড়ছে হামে আক্রান্ত, আরও ৮ মৃত্যু

শান্তিগঞ্জে নিবন্ধনবিহীন সমিতির কোটি টাকা নিয়ে উধাও

সুনামগঞ্জ প্রতিনিধি    ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা-এ নিবন্ধনবিহীন একটি সমিতির মাধ্যমে ক্ষুদ্র ঋণের নামে অর্থ সংগ্রহ করে উধাও হওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এতে বহু গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন থেকে একটি ট্রেড লাইসেন্স নিয়ে “অদম্য ক্ষুদ্র সমবায় সমিতি” নামে প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। তবে পরবর্তীতে যথাযথ নিবন্ধন না থাকলেও তারা স্থানীয় কিছু যুবক-যুবতী নিয়োগ দিয়ে ডিপিএস ও সঞ্চয় কার্যক্রম চালিয়ে যায়।

গ্রাহকদের আকৃষ্ট করতে প্রতিষ্ঠানটি অস্বাভাবিক উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে। পরে হঠাৎ করে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের দাবি, মৌলভীবাজার থেকে আগত একাধিক ব্যক্তি স্থানীয় কয়েকজনের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করছিলেন। তাদের মধ্যে শিবপুর এলাকার রায়হান ও জুয়েল আহমদের নাম উঠে এসেছে বলে জানা যায়। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রোববার দুপুরে ভুক্তভোগীরা শান্তিগঞ্জ উপজেলা সদরে এসে তাদের জমাকৃত অর্থ ফেরতের দাবিতে ঘোরাঘুরি করতে দেখা যায়। অনেকেই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

একজন ভুক্তভোগী জানান, “আমার সব সঞ্চয়ের টাকা এখানে জমা রেখেছিলাম। এখন আমি নিঃস্ব হয়ে পড়েছি। টাকা ফেরত না পেলে পরিবার নিয়ে বাঁচা কঠিন হয়ে যাবে।

আরেক ভুক্তভোগী ফাহিমা অভিযোগ করে বলেন, হিসাবের কথা বলে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে আমাদের সঙ্গে অনৈতিক আচরণ করা হয়েছে।

এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা বলেন, সমিতিটি নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হওয়ায় ২০২৫ সালের নভেম্বর মাসে তাদের নিবন্ধন বাতিল করা হয়। পরবর্তীতে তারা গোপনে কার্যক্রম চালালেও এ বিষয়ে আমাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য ছিল না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন,বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরপুরে প্রাথমিক বিদ্যালয়ের চুড়ান্ত গোল্ডকাপ ফুটবল অনুষ্ঠিত
নাগরপুরে প্রাথমিক বিদ্যালয়ের চুড়ান্ত গোল্ডকাপ ফুটবল অনুষ্ঠিত
শিবচরে এক্সপ্রেসওয়েতে ২ ট্রাকের সংঘর্ষে আহত ১০
শিবচরে এক্সপ্রেসওয়েতে ২ ট্রাকের সংঘর্ষে আহত ১০
টঙ্গীতে বাবা ও ছেলের লাশ উদ্ধার, আটক ১
টঙ্গীতে বাবা ও ছেলের লাশ উদ্ধার, আটক ১