• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যাত্রাবাড়ী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ০১:৫৩ পি.এম.
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) দিবাগত রাতে সায়েদাবাদ জনপথের মোড়ে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে গিয়ে দেখতে পাই একজনের মরদেহ পড়ে আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, স্থানীয়দের কাছে জানতে পারি মৃত ব্যক্তি দীর্ঘদিন ওই এলাকায় ঘোরাফেরা করতেন। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি, প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে, যোগ করেন এসআই ফরহাদ আলী।

ভিওডি বাংলা/বিন্দু

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসির পরিবহন তত্ত্বাবধায়ক বরখাস্ত
ডিএসসিসির পরিবহন তত্ত্বাবধায়ক বরখাস্ত
ধোলাইপাড়–যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
ধোলাইপাড়–যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
পুলিশের বাধাঁর মুখে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা
পুলিশের বাধাঁর মুখে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা