• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পাটগ্রাম সীমান্তে বিএসএফ ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি    ১৩ মে ২০২৬, ১০:৪৭ এ.এম.
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। তবে ‘এক বাংলাদেশিকে ধরে নেওয়া হয়েছে’—এমন যে খবর ছড়িয়ে পড়ে, তা পরে সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলসতি সীমান্ত এলাকায় ৮৭৪ নম্বর প্রধান সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, বিকেলে ওই এলাকায় ঘাস খাওয়ার সময় একটি গরুকে ধাওয়া দেয় বিএসএফ সদস্যরা। এ ঘটনার পর আশপাশে থাকা স্থানীয় বাংলাদেশিরা সেখানে জড়ো হতে থাকেন।

এরপর দ্রুতই এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে বিএসএফ একজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। এই তথ্য ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বাড়ে। একপর্যায়ে শতাধিক মানুষ লাঠিসোটা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হন।

তবে পরে বিষয়টি যাচাই করে জানা যায়, কাউকে ধরে নেওয়ার ঘটনা ঘটেনি—এটি ছিল সম্পূর্ণ গুজব। মূলত গরুকে ধাওয়া দেওয়া এবং বিএসএফের কড়াকড়ি অবস্থানের কারণে ভুল তথ্য ছড়িয়ে পড়ে বলে নিশ্চিত করা হয়।

বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় ইউপি চেয়ারম্যান ও ব্যবসায়ীদের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১০
পাবনায় ইউপি চেয়ারম্যান ও ব্যবসায়ীদের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১০
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ভাঙ্গুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল