• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অনুপ্রবেশের অভিযোগ

২০ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

ময়মনসিংহ প্রতিনিধি    ১৭ মে ২০২৬, ০৭:০৪ এ.এম.
ছবি: সংগৃহীত

অনুপ্রবেশের অভিযোগে আটক ২০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার (১৬ মে) সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধোপাঝুড়ি সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ১০ জনকে বাংলাদেশে হস্তান্তর করা হয়। একইভাবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে আরও ১০ জনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

এ ঘটনায় ভারতে অনুপ্রবেশের অভিযোগে ফেরত আসা ২০ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিজিবি সূত্র জানায়, হালুয়াঘাটের তেলিখালী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. মিজানুর রহমান বাদী হয়ে হালুয়াঘাট থানায় মামলা করেন।

ফেরত আসাদের অধিকাংশই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন মুক্তার হোসেন, শাহজামাল হক, আনিছুর রহমান, কামাল হোসেন, সিপেন, ইব্রাহিম আলী, নওশাদ আলী, আকবর আলী, জহিরুল ইসলাম, শাকিম উদ্দিন, সোবান আলী, আব্দুল মারুফ রহমান, আজিজুল ইসলাম, আব্দুল আলিম, আলামিন, মধু মুরারী, আনিকুল ইসলাম, তাজেল আলী, মেসবাহুল ও আব্দুল হাকিম।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মাদ ফেরদৌস আলম এবং নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, পাসপোর্ট আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল
জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল
ফেনীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ফেনীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
সবুজ ও পরিচ্ছন্ন রাজশাহী গড়তে পাশে থাকার আহ্বান রাসিক প্রশাসকের
সবুজ ও পরিচ্ছন্ন রাজশাহী গড়তে পাশে থাকার আহ্বান রাসিক প্রশাসকের