• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জমি বিক্রির টাকার ভাগ না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি    ১৭ মে ২০২৬, ০৭:০৯ এ.এম.
দেবিদ্বার থানা। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে জমি বিক্রির টাকার ভাগ না পেয়ে আব্দুল আলিম ছেনু মিয়া নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।

শনিবার (১৬ মে) দেবিদ্বার পৌরসভার আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছেনু মিয়া ওই এলাকার মৃত আকমত আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক এবং একটি মোবাইল টাওয়ারের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

ঘটনার পর তার বড় ছেলে নাজমুল হাসান রাসেল পালিয়ে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাসেল মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই মাদকের টাকার জন্য বাবার ওপর নির্যাতন চালাতেন। সম্প্রতি ছেনু মিয়া ছেলেকে না জানিয়ে একটি জমি বিক্রি করেন। বিষয়টি জানার পর শনিবার দুপুরে টাকার ভাগ চেয়ে বাবার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে রাসেল লাঠি দিয়ে বাবাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানান, রাসেল প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর করতেন। টাকা না পেলেই তিনি ক্ষিপ্ত হয়ে উঠতেন।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তবে এখনো কোনো মামলা হয়নি। অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল
জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল
ফেনীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ফেনীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
সবুজ ও পরিচ্ছন্ন রাজশাহী গড়তে পাশে থাকার আহ্বান রাসিক প্রশাসকের
সবুজ ও পরিচ্ছন্ন রাজশাহী গড়তে পাশে থাকার আহ্বান রাসিক প্রশাসকের