• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যশোর যুবলীগ সভাপতি মোস্তফা ফরিদ আটক

যশোর প্রতিনিধি    ১৭ মে ২০২৬, ০৭:৪০ এ.এম.
যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। ছবি: সংগৃহীত

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে শহর থেকে তাকে আটক করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান। তিনি জানান, ডিবি পুলিশ মোস্তফা ফরিদকে আটক করে রাতে থানায় নিয়ে আসে।

ওসি বলেন, তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

এদিকে পরিবারের সদস্যদের দাবি, রাতে শহরের খালধার রোডের বাসা থেকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল
জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল
ফেনীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ফেনীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
সবুজ ও পরিচ্ছন্ন রাজশাহী গড়তে পাশে থাকার আহ্বান রাসিক প্রশাসকের
সবুজ ও পরিচ্ছন্ন রাজশাহী গড়তে পাশে থাকার আহ্বান রাসিক প্রশাসকের