• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পানি সংকটে ছড়াচ্ছে কালশীর আগুন, সেনা মোতায়েন

নিজস্ব প্রতিবেদক    ২৫ মে ২০২৬, ০৯:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে কালশীর একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ছে। তবে পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। এছাড়া উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশীর একটি বস্তিতে অগ্নিকাণ্ডের খবর আসে। ৭টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রথমে পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিট কাজ শুরু করে। পরে মিরপুর এবং কুর্মিটোলাসহ বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও ১১টি ইউনিট ঘটনাস্থলে এসে যুক্ত হয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। বরং আগুন আশপাশে আরও ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের সঙ্গে সেচ্ছাসেবী এবং স্থানীয়রাও যোগ দিয়েছেন।

ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুনের তীব্রতা বাড়ছে এবং সেটি আরও বিস্তৃত হয়েছে। এছাড়া আগুন নির্বাপণে পানি সংকটের দেখা দিয়েছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রায় নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, ড্রোন নজরদারি ও কন্ট্রোল রুম চালু
ঈদযাত্রায় নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, ড্রোন নজরদারি ও কন্ট্রোল রুম চালু
জাতীয় ঈদগাহে ছয় স্তরের নিরাপত্তা, ঢাকায় থাকবে ১৫ হাজার পুলিশ সদস্য
জাতীয় ঈদগাহে ছয় স্তরের নিরাপত্তা, ঢাকায় থাকবে ১৫ হাজার পুলিশ সদস্য
আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন