• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বর্তমান সরকার একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে: প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, তদন্ত কমিশন গঠনের নোটিশ নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত

নামাজের সময় মেলার মাইক বন্ধ করতে বলায় ইমামের ওপর হামলা

   ৩১ মে ২০২৬, ০৬:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে এশার নামাজের সময় মেলায় মাইক বন্ধ করতে বলায় এক মসজিদের ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তার বাঁ চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় সাইফুল ইসলাম এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) রাতে উপজেলার চরআলগি ইউনিয়নের চর মসলন্দ পূর্বপাড়া মনজুরুল হকের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে বখুরা সরদারবাড়ি এলাকায় মসজিদের ঠিক পাশেই স্থানীয় কিছু যুবক মেলার আয়োজন করেন। ঈদের দ্বিতীয় দিন শুক্রবার রাতে এশার নামাজের ওয়াক্ত চলাকালে মেলায় উচ্চ স্বরে মাইক বাজানো হচ্ছিল।

এতে মসজিদের ভেতরে নামাজের প্রচণ্ড ব্যাঘাত ঘটায় ইমাম মাওলানা ইউসুফ হোসেন মেলার আয়োজকদের সাময়িকভাবে মাইকটি বন্ধ করার অনুরোধ করেন। কিন্তু এই অনুরোধে ক্ষিপ্ত হয়ে মেলার আয়োজকরা ইমামের ওপর চড়াও হন। এক পর্যায়ে লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে ইমামের ওপর বেধড়ক হামলা চালানো হয়। এতে তার বাঁ চোখে গুরুতর আঘাত পান।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন ইমামকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে ইমাম ইউসুফ আলীকে ভর্তি করা হয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, ‘ঘটনার পর থেকেই হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। এরইমধ্যে সাইফুল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসস চেয়ারম্যানের উদ্যোগে ২৫শ’ পরিবারকে কোরবানির মাংস বিতরণ
বাসস চেয়ারম্যানের উদ্যোগে ২৫শ’ পরিবারকে কোরবানির মাংস বিতরণ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, জামায়াত নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, জামায়াত নেতা বহিষ্কার
জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার
জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার