• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বর্তমান সরকার একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে: প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, তদন্ত কমিশন গঠনের নোটিশ নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত

বাউফলে তালাবদ্ধ আ. লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

পটুয়াখালী প্রতিনিধি    ৩১ মে ২০২৬, ০৯:৪০ পি.এম.
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।  

শনিবার গভীর রাতে বাউফল প্রেসক্লাবের পাশে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ওই দুটি পতাকা উত্তোলনরত অবস্থায় দেখা যায়।  যে ছবি ও ভিডিও রোববার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।  তবে কে বা কারা ওই দুটি পতাকা উত্তোলন করেছে, তা জানা যায়নি। 

স্থানীয়রা রোববার দুপুর ১২টার দিকে জাতীয় পতাকা উড়তে দেখেন, তবে সে সময় দলীয় পতাকা উড়তে দেখা যায়নি।  তবে সকাল আটটার দিকে দলীয় পতাকা উড়তে দেখেছেন বলে জানান স্থানীয় এক বাসিন্দা।  তবে কে, কখন দলীয় পতাকা নামিয়ে ফেলেছে, তা তিনি বলতে পারেননি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের কার্যালয়টি বন্ধ আছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আজ ( রোববার) সকাল ১০টার দিকে সেখানে গিয়ে কোনো পতাকা দেখা যায়নি। বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।  কারা তালাবদ্ধ কার্যালয়ে পতাকা উত্তোলন করেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।  জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/আরআর/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, জামায়াত নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, জামায়াত নেতা বহিষ্কার
নামাজের সময় মেলার মাইক বন্ধ করতে বলায় ইমামের ওপর হামলা
নামাজের সময় মেলার মাইক বন্ধ করতে বলায় ইমামের ওপর হামলা
জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার
জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার