• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বর্তমান সরকার একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে: প্রধানমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, তদন্ত কমিশন গঠনের নোটিশ নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত

প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটুক্তি, এনসিপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ৩১ মে ২০২৬, ০৮:২৯ পি.এম.
প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচার করায় লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।  তার নাম আনোয়ার।  তিনি দলটির অঙ্গসংগঠন শ্রমিকশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক।

পুলিশ জানায়, আনোয়ার রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।  ওই বাড়ি থেকে শনিবার (৩০ মে) রাতে উপজেলার সোনাপুর গ্রাম স্থানীয়রা এনসিপি নেতা আনোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করে।  

রোববার (৩১ মে) দুপুরে স্থানীয় সোনাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন মিঝি বাদী হয়ে সাইবার সুরক্ষা ও দণ্ডবিধি আইনে রায়পুর থানায় এ বিষয়ে মামলা করেন, যাতে আনোয়ারসহ ৮জনকে আসামি করা হয়েছে।  

মামলায় উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর কথা বলে আনোয়ার তার ফেসবুক আইডিতে প্রচার করে। তার ফেসবুক আইডিতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম কাগজে লিখে তা পায়ের তলায় দিয়ে ছবি তুলে প্রচার করা হয়।  এসব ঘটনায় বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর কারণ জানতে চাইলে আনোয়ারসহ অভিযুক্তরা বাদী রুহুল আমিনদের ওপর হামলা করে। একপর্যায়ে বাদীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। 

এ ব্যাপারে যুবদল নেতা রুহুল আমিন মিঝি জানান, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর নামে কুরুচিপূর্ণ ও মানহানিকরমূলক কথা বলে আনোয়ার তা ফেসবুকে প্রচার করে।  এর কারণ জানতে চাইলে তিনিসহ অভিযুক্তরা আমাদের ওপর হামলা করে।  এ ঘটনায় মামলা করেছি। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, আনোয়ারসহ কয়েকজনের নামে থানায় মামলা হয়েছে।  আনোয়ারকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

(ভিওডি বাংলা/আরআর/বিন্দু)

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, জামায়াত নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, জামায়াত নেতা বহিষ্কার
নামাজের সময় মেলার মাইক বন্ধ করতে বলায় ইমামের ওপর হামলা
নামাজের সময় মেলার মাইক বন্ধ করতে বলায় ইমামের ওপর হামলা
জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার
জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার