• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফ্রান্স সফর নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাসিক প্রশাসক মায়ের নামে প্রতিষ্ঠান নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী সড়কবাতি বিষয়ে অভিজ্ঞতা অর্জনে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ভারতীয় ভিসায় নতুন নিয়ম বিতর্কিত বিলিয়ন ডলারের তহবিল স্থগিতের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের যুদ্ধের পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি প্রস্তুত ইরান: আইআরজিসি বিদ্যুতের দামও বাড়ছে, ঘোষণা বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জ্বালানি থেকে শিক্ষা, একাধিক বৈঠকে প্রধানমন্ত্রী

রামিসা হত্যাকাণ্ড: সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক    ২ জুন ২০২৬, ০৮:৫৭ এ.এম.
মামলার প্রধান আসামি সোহেল রানা। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ সাক্ষ্যগ্রহণ শুরু হবে। মামলাটির অভিযোগ গঠন শুনানি শেষে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য এদিন ধার্য করেন।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিদের উপস্থিতিতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

সোমবার (১ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির সময় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। পরে আদালত মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে পাঠিয়ে ২ জুন দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, মামলার প্রধান আসামি সোহেল রানা এবং অপর আসামি স্বপ্না আক্তারকে আদালতে উপস্থিত রেখে শুনানি গ্রহণ করা হয়। শুনানি শেষে বিচারক সাক্ষীদের জবানবন্দি গ্রহণের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, গত ২৪ মে আদালত পুলিশের জমা দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেন। এরপর ১ জুন অভিযোগ গঠন শুনানির তারিখ নির্ধারণ করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিএনএ পরীক্ষার ফল, ময়নাতদন্ত প্রতিবেদন এবং বিভিন্ন ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।

গত ১৯ মে পল্লবীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

আজ সাক্ষ্যগ্রহণ শুরু হলে মামলার তদন্ত কর্মকর্তা, আলামত সংগ্রহকারী কর্মকর্তা এবং অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য রেকর্ড করা হবে। এর মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আরও এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/জা

 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু রামিসা ধর্ষণ-হত্যার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ কাল
শিশু রামিসা ধর্ষণ-হত্যার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ কাল
সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
‘ধর্ষণ আমি করেছি, মারছে ডলার’
‘ধর্ষণ আমি করেছি, মারছে ডলার’