• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফ্রান্স সফর নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাসিক প্রশাসক মায়ের নামে প্রতিষ্ঠান নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী সড়কবাতি বিষয়ে অভিজ্ঞতা অর্জনে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ভারতীয় ভিসায় নতুন নিয়ম বিতর্কিত বিলিয়ন ডলারের তহবিল স্থগিতের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের যুদ্ধের পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি প্রস্তুত ইরান: আইআরজিসি বিদ্যুতের দামও বাড়ছে, ঘোষণা বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জ্বালানি থেকে শিক্ষা, একাধিক বৈঠকে প্রধানমন্ত্রী

ঈদের পর দেশে স্বর্ণের দামে বড় পতন

নিজস্ব প্রতিবেদক    ২ জুন ২০২৬, ১০:২৫ এ.এম.
ছবি: সংগৃহীত

ঈদুল আজহার আগে দেশের স্বর্ণবাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর কমে যাওয়ায় দেশের বাজারেও মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

মঙ্গলবার (২ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দর একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ার কারণে স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে। ফলে দেশের বাজারে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির মূল্য হবে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

এর আগে গত ২৫ মে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা করা হয়েছিল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেই বৃদ্ধির বড় একটি অংশ সমন্বয় করে আবারও দাম কমানো হলো।

চলতি বছরে দেশের স্বর্ণবাজারে মূল্য ওঠানামা অব্যাহত রয়েছে। বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৭০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ দফায় দাম বৃদ্ধি করা হলেও ৩৩ দফায় কমানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভ
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভ
আরও বাড়ল দেশের রিজার্ভ
আরও বাড়ল দেশের রিজার্ভ
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৭ বিলিয়ন ডলার
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৭ বিলিয়ন ডলার