মার্কেন্টাইল ব্যাংকের ২৭ বছর পূর্তি উদযাপন, গ্রাহকবান্ধব সেবার অঙ্গীকার

উৎসবমুখর পরিবেশে এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘নতুন স্বপ্নপূরণে আপনাকে সঙ্গে নিয়েই আমাদের এগিয়ে চলা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনটি পালন করে ব্যাংকটি।
মঙ্গলবার (২ জুন) রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন)। তিনি অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। পরে বক্তব্য রাখেন নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, উদ্যোক্তা পরিচালক এ. এস. এম. ফিরোজ আলম, এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও প্রফেসর নাসরিন সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহমেদ, অসীম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন ও ড. তাপস চন্দ্র পাল। পাশাপাশি এসইভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, মো. আব্দুল হালিম এবং মেইন শাখার প্রধান মো. আব্দুল আউয়ালসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সব শাখা, উপশাখা এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগেও কেক কেটে উদযাপন করা হয়। একইসঙ্গে গ্রাহকদের মিষ্টিমুখ করিয়ে দিনটি স্মরণীয় করে রাখা হয়।
উদ্যোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) তার বক্তব্যে ব্যাংকের গ্রাহক সংখ্যা, শাখা বিস্তার এবং আমানত সংগ্রহসহ সামগ্রিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলার ব্যাংক’ খ্যাত মার্কেন্টাইল ব্যাংক ১৯৯৯ সালের ২ জুন যাত্রা শুরু করে। বিগত ২৭ বছরের কঠোর পরিশ্রমে মার্কেন্টাইল ব্যাংক একটি গ্রাহকবান্ধব, বিশ্বস্ত ও টেকসই ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি ভবিষ্যতেও করপোরেট সুশাসন বজায় রেখে গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান সভাপতির বক্তব্যে বলেন, গ্রাহকদের চাহিদা পূরণে আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে চলতি বছরে খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া কৃষি, এসএমই ও রিটেইল খাতকে গুরুত্ব দিয়ে নতুন ঋণ বিতরণ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট সম্প্রসারণের মাধ্যমে আরও বেশি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার অঙ্গীকারও করেন তিনি।
ভিওডি বাংলা/আরআর/এমএস







