• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফ্রান্স সফর নিয়ে যে ব্যাখ্যা দিলেন রাসিক প্রশাসক মায়ের নামে প্রতিষ্ঠান নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী সড়কবাতি বিষয়ে অভিজ্ঞতা অর্জনে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ভারতীয় ভিসায় নতুন নিয়ম বিতর্কিত বিলিয়ন ডলারের তহবিল স্থগিতের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের যুদ্ধের পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি প্রস্তুত ইরান: আইআরজিসি বিদ্যুতের দামও বাড়ছে, ঘোষণা বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জ্বালানি থেকে শিক্ষা, একাধিক বৈঠকে প্রধানমন্ত্রী

আমার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা

ভিওডি বাংলা ডেস্ক    ২ জুন ২০২৬, ০৯:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

শ্যালককে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত এবং স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

মঙ্গলবার (২ জুন) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই দাবি করেন তিনি।

এর আগে সোমবার (১ জুন) আসরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে আমির হামজার শ্যালক আবু বক্কর ও তার গাড়িচালক সাদ্দাম হোসেনের ওপর এই হামলার ঘটনা ঘটে।

ফেসবুক পোস্টে আমির হামজা লেখেন, আমি মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৩ আসনের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য। গতকাল একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার শ্যালককে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করা হয়েছে এবং আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আমি পৌঁছানোর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ঘটনার পরপরই প্রশাসনের সহযোগিতায় আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি আশাবাদী, এই নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ইতোমধ্যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাকে অবগত করেছেন যে, গতকাল রাত থেকেই সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, অভিযুক্তরা নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

পোস্টের শেষে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে আমির হামজা বলেন, আমি প্রশাসনের প্রতি আস্থা ও প্রত্যাশা রাখি যে, আমার শ্যালকের ওপর হামলাকারী এবং আমার স্ত্রীকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সোমবারের হামলার ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যে হামলার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তোফায়েল আহমেদের ৬ দশকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
তোফায়েল আহমেদের ৬ দশকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
তোফায়েল আহমেদের মৃত্যুতে জিএম কাদেরের শোক
তোফায়েল আহমেদের মৃত্যুতে জিএম কাদেরের শোক
প্রত্যেককে মেধার ভিত্তিতে বিবেচনা করতেন শহীদ জিয়াউর রহমান
প্রত্যেককে মেধার ভিত্তিতে বিবেচনা করতেন শহীদ জিয়াউর রহমান