• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
খামেনির বিশেষ ক্ষমায় কারামুক্ত হচ্ছেন ২ হাজারের বেশি বন্দি ঝিনাইদহে বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০০ নেতাকর্মী এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব বান্ধবীসহ নিখোঁজ দুই বোন ঢাকা উদ্যান থেকে উদ্ধার সরকারি খাল দখল নিয়ে আ. লীগ-বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৭ পুশইন ঠেকাতে সীমান্তে কোস্ট গার্ডের নজরদারি জোরদার কড়াকড়ি উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল প্রধানমন্ত্রীর নির্দেশনায় বড় দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে: নৌপ্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন ক্যাম্পাস র‍্যাঙ্কিং’ চালুর দাবি জাতীয় ছাত্রমঞ্চের খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোকপ্রস্তাব

স্পেনকে রুখে দিল ইরাক, প্রস্তুতি ম্যাচে ১-১ ড্র

স্পোর্টস ডেস্ক    ৫ জুন ২০২৬, ১০:১৬ এ.এম.
ছবি: সংগৃহীত

প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেনকে ১-১ গোলে রুখে দিয়েছে ইরাক। স্পেনের মাঠে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের হয়ে একটি করে গোল করেন ফেররান তোরেস ও মেরকাস দোস্কি।

ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল স্পেনের। পুরো ম্যাচের ৬৩ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল স্বাগতিকরা। ইরাকের গোলমুখে তারা মোট ১৮টি শট নেয়। এর মধ্যে ৪টি ছিল লক্ষ্যভেদী এবং ১৪টি লক্ষ্যভ্রষ্ট। তবে এত সুযোগ তৈরি করেও তারা গোল পায় মাত্র একটি।

অন্যদিকে ইরাক ম্যাচের মাত্র ৩৭ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণে ছিল। স্পেনের গোলমুখে দলটি শট নেয় মাত্র দুটি। এর মধ্যে একটি ছিল লক্ষ্যভেদী এবং অন্যটি লক্ষ্যভ্রষ্ট। তবে সীমিত সুযোগের একটি কাজে লাগিয়েই সমতায় ফেরে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। একের পর এক আক্রমণে চাপে রাখে ইরাকের রক্ষণভাগকে। এর ফলও পেয়ে যায় তারা। ম্যাচের ১৬তম মিনিটে দানি ওলমোর বাড়ানো বলে সহজেই গোল করে দলকে এগিয়ে দেন ফেররান তোরেস।

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ইরাককে। স্পেনের গোলের ১১ মিনিট পর আকাম হাসিমের পাস থেকে লক্ষ্যভেদ করেন মেরকাস দোস্কি। তার গোলে ম্যাচে সমতা ফেরে এবং প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে স্পেন। একের পর এক আক্রমণ চালালেও ইরাকের সুসংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। ফলে ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় মাঠ ছাড়ে দুই দল।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক
প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের কোচ তালহা জুবায়ের
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের কোচ তালহা জুবায়ের
২০০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে
২০০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে