• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর, নতুন উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ৮ কর্মসূচি বিএনপির দেশ পরিচালনায় অভিজ্ঞতার ঘাটতি রয়েছে: আসিফ মাহমুদ ঢাকার দুই এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬ দুর্গম সীমান্তে টহলে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেয়া হলো সিএমএইচে জাতিসংঘ মহাসচিব নির্বাচনে আলোচনায় ড. ইউনূস সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি আদ-দ্বীন শোকজের সন্তোষজনক জবাব না দিলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতাল: দোষীদের শাস্তির দাবি পরিবারের অসহায়দের মাঝে উপহারসামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী আমিনুল হক রাজধানীর মিরপুর এলাকায় যান চলাচলে বিধিনিষেধ

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ৬ জুন ২০২৬, ১০:২৬ এ.এম.
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই তা প্রতিহত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। একইসঙ্গে তিনি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

শনিবার (৬ জুন) রাজধানীর রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধনকালে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক জানান, সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৮টি ওয়ার্ডকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডেঙ্গু নির্মূলে সরকারের পাশাপাশি জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার ভাষায়, এই কার্যক্রমে ৫০ শতাংশ দায়িত্ব সিটি কর্পোরেশনের এবং বাকি ৫০ শতাংশ জনগণের।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দুই মাস আগেই ডেঙ্গুর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন এবং এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী সিটি কর্পোরেশনের ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে কাজ করছে।

আবর্জনা ব্যবস্থাপনা নিয়েও তিনি মন্তব্য করেন। তার মতে, রাতের বেলায় শহরে আবর্জনা কম দেখা গেলেও দিনের বিভিন্ন সময়ে বর্জ্য ফেলার কারণে রাস্তায় ময়লা জমে যায়। এ বিষয়ে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনে ২৪ ঘণ্টা বর্জ্য সংগ্রহের চেষ্টা করলেও নাগরিক সহযোগিতা ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়া সম্ভব নয়। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী, প্রশাসক, ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট, ধানমন্ডি সোসাইটি প্রতিনিধি এবং এলাকাবাসীর অংশগ্রহণে ডেঙ্গু সচেতনতামূলক একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাতে যাত্রীদের জন্য সুখবর, মেট্রোরেলে সময় বাড়ছে ২০ মিনিট
রাতে যাত্রীদের জন্য সুখবর, মেট্রোরেলে সময় বাড়ছে ২০ মিনিট
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২
মুগদায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২