• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপির দেশ পরিচালনায় অভিজ্ঞতার ঘাটতি রয়েছে: আসিফ মাহমুদ ঢাকার দুই এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬ দুর্গম সীমান্তে টহলে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেয়া হলো সিএমএইচে জাতিসংঘ মহাসচিব নির্বাচনে আলোচনায় ড. ইউনূস সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি আদ-দ্বীন শোকজের সন্তোষজনক জবাব না দিলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতাল: দোষীদের শাস্তির দাবি পরিবারের অসহায়দের মাঝে উপহারসামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী আমিনুল হক রাজধানীর মিরপুর এলাকায় যান চলাচলে বিধিনিষেধ মন্ত্রী রবিউলের ক্যারিশমায় কান্নার বদলে স্বস্তি

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে হট্টগোল

চাঁদপুর প্রতিনিধি    ৬ জুন ২০২৬, ০৭:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরে চাঁদপুরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে মতলব দক্ষিণের ঐতিহাসিক মতলব নিউ হোস্টেল মাঠে আয়োজিত এ ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

মতলবের ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় উপস্থিত ছিলেন- যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু, যুবদলের সহ ক্রীড়া সম্পাদক মেজবাহ উদ্দিন (মেজু), মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম, দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. শাহ গিয়াস, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক মো. আলমাছ প্রধান।

ম্যাচের শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন। মাঠজুড়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

তবে হাফটাইমের পরপরই রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মাঠে হট্টগোল শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও খেলা পুনরায় শুরু করা সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময়ের আগেই ম্যাচটি বন্ধ ঘোষণা করা হয়। এতে কোনো ফলাফল ছাড়াই খেলাটি অমীমাংসিত থেকে যায়।

আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতে আরও সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ভিওডি বাংলা/‎এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে রেড ক্রিসেন্ট সিটির সভা ও কমিটি নির্বাচন সম্পন্ন
রাজশাহীতে রেড ক্রিসেন্ট সিটির সভা ও কমিটি নির্বাচন সম্পন্ন
হরিপুর উন্নয়নে ইউএনওকে ২৭ দফা স্মারকলিপি ‘অক্সিজেনে’র
হরিপুর উন্নয়নে ইউএনওকে ২৭ দফা স্মারকলিপি ‘অক্সিজেনে’র
সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি
সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি